অসহায় দেউবা ও তার স্ত্রীকে উদ্ধার করলো নেপালের সেনারা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

নেপালে দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের দ্বিতীয় দিনে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে লাঞ্ছিত করেছে বিক্ষোভকারীরা। কাঠমান্ডুর বুদানিলকন্থায় দেউবার বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, হামলার পর দেউবার মুখ থেকে রক্ত ঝরছে। অসহায়ের মতো বসেছিলেন একটি বাড়ির উঠানে। পরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার সেখানে পৌঁছে দেউবা ও আরজুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। 

কাঠমান্ডু ও নেপালের অন্যান্য অংশে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবনে আগুন ও ভাঙচুর চালিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় দেশটির তরুণ প্রজন্মের বিক্ষোভকারীরা। ক্ষুব্ধ তরুণরা রাজনৈতিক নেতাদের বাসভবন, মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়। এমনকি দলীয় অফিস এবং পুলিশ স্টেশনও রেহাই পায়নি তাদের ক্ষোভ থেকে। রাজধানীর অভিজাত ও সংরক্ষিণ এলাকায় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবনে বিক্ষোভকারীরা চড়াও হয়ে ভাঙচুর চালায়। 

ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিকমাধ্যমে গত সপ্তাহে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় নেপাল সরকার। প্রথমে বিষয়টি নিয়ে শান্তিপ্রিয় আন্দোলন শুরু করেন বিক্ষোভকারীরা। কিন্তু সোমবার কিছু বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ১৯ জনকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলাবাহিনী। একদিনে এত তরুণকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। আন্দোলনের তীব্রতা বাড়লে নেপালের সেনাপ্রধান সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলিকে ক্ষমতা ছাড়তে বলেন। 

এরপরই তিনি পদত্যাগ করেন। এখন কেপি শর্মা দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দেশটির একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। আন্দোলনকারীরা অলির নিজস্ব বাসভবনেও আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীরা রাজধানীর রাস্তায় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে তাড়া করে মারধর করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী এই মন্ত্রীকে লাথি ও ঘুষি মেরে নির্দয়ভাবে প্রহার করা হচ্ছে। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হচ্ছেন নেপালি তরুণরা।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর