পদপিষ্টের কারণ সম্পর্কে যা বলছে তামিলনাড়ুর পুলিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পায়ের চাপে পিষ্ট হয়ে কমপক্ষে ৪০ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা নিয়ে রাজ্য সরকারের গঠিত তদন্ত দল কাজ না করলেও, দুর্ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে দোষারোপের রাজনীতিও।

তামিলনাড়ুর ডিএমকে সরকার এবং রাজ্য পুলিশ পদপিষ্টের ঘটনার জন্য বিজয়ের দল টিভিকে দায়ী করছে। বলছে, দল থেকে ভিড় সামাল দেয়ার জন্য পুলিশের দেয়া কোন নির্দেশনা মানা হয়নি। একই সঙ্গে সমাবেশস্থলে বিজয় থালাপাতির দেরিতে পৌঁছানোর জন্য বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে।

তামিলনাড়ুর পুলিশ মহাপরিচালক জি ভেঙ্কটরমন বলেছেন, অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে পৌঁছাতে সাত ঘণ্টা বিলম্বের ফলে সমর্থকদের অনিয়ন্ত্রিত ভিড় দেখা দেয়। তিনি মনে করেন, এই বিলম্বের সুযোগ বিজয়ের সমর্থকরা কারুরর সমাবেশস্থলে জড়ো হতে অনেক বেশি সময় পেয়েছিলো।

শনিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে, রাজ্যটির পুলিশ প্রধান বলেন, আয়োজকরা সমাবেশে প্রত্যাশিত সংখ্যা ১০ হাজার ধরেছিলো, কিন্তু সেখানে প্রায় ২৭ হাজার জন উপস্থিত হয়েছিলো। তিনি বলেন, বিজয়ের এই সমাবেশের জন্য টিভিকের ৫০০ কর্মী মোতায়েন করা হয়েছিলো।

তিনি আরও বলেন, টিভিকে-এর আগের সমাবেশগুলোতে ভিড় কম ছিলো, কিন্তু এবার প্রত্যাশার চেয়ে অনেক বেশি জনসমাগম ছিল। ভেঙ্কটরমন বলেন, হাতে সময় পাওয়াতে সমাবেশস্থলে ভিড় বেড়েছে। বিজয় থালাপাতি সময়মতো পৌঁছাতে পারলে হয়তো দুর্ঘটনাটি এড়ানো যেতে।

ভেঙ্কটরমন বলেন, টিভিকে পার্টি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা দেয় যে, ৫১ বছর বয়সী বিজয় দুপুর ১২টার মধ্যে সভাস্থলে পৌঁছাবেন। এই ঘোষণার পর ভিড়ে তুঙ্গে উঠে। অথচ সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল বিকাল ৩টা থেকে রাত ১০টার মধ্যে।

তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেন, বিকাল ৩টা থেকে রাত ১০টার মধ্যে অনুমতি চাওয়া হয়েছিলো। টিভিকে টুইটার অ্যাকাউন্টে বলা হলো, বিজয় ১২টায় আসবেন। এতে সকাল ১১টা থেকে জনতা আসতে শুরু করে। বিজয় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আসেন। প্রচণ্ড রোদের মধ্যে লোকজনের পর্যাপ্ত খাবার ও পানির অভাব ছিল। ঠিক কী কারণে পদদলনের সূত্রপাত হয়েছিলো, তা এখনই বলা সম্ভব নয়।

অনুষ্ঠানস্থলের ভিডিওতে দেখা যায় হাজার হাজার মানুষ একটি বাসকে ঘিরে রেখেছে, যার উপরে বিজয়কে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। বিজয় গাড়ির উপর থেকে অজ্ঞান সমর্থকদের দিকে পানির বোতল ছুঁড়ে মারছেন এবং ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে পুলিশের সাহায্যের জন্য ডাকছেন।

পদপিষ্টের ঘটনা নিয়ে বিজয় যা বলেছেন

ঘটনার পরে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে আগেই পোস্ট করেছিলেন বিজয়। এ বার তিনি মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে দুই লক্ষ টাকা, এ কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে বিজয় লেখেন, এই ক্ষতি অপরিসীম। যে যাই বলুক, আপনজন হারানোর যে যন্ত্রণা, তা অসহনীয়। কিন্তু আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে জানাচ্ছি, মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য আমরা দেবো। আহতদের চিকিৎসার জন্যও দুই লক্ষ টাকা দেয়া হবে। তবে যে ক্ষতি হয়েছে, তা কোনও দিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।

এর আগে দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

এআরএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর