কারুর ট্রাজেডির পেছনে ডিএমকে’র ষড়যন্ত্র দেখছে বিজয়ের দল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে বহু হতাহতের ঘটনার পেছনে প্রতিপক্ষ ডিএমকে দলের ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপাতির দল টিভিকে। দলটির আইনজীবী আরিভাজাগান ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি বিশেষ কমিটি গঠনের জন্য তারা মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন করেছেন।

টিভিকে দলের আইনজীবী দাবি করেছেন, কারুরে সমাবেশের জন্য নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা পুলিশ অনুসরণ করেনি। পাশাপাশি, কারুরে সমাবেশে টিভিকে নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে রাজ্য সরকার যে দাবি করেছে, তা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

টিভিকে-র আইনি শাখার রাজ্য সমন্বয়কারী আরিভাজাগান বলেন, তারা সোমবার হাইকোর্টের মাদুরাই বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করবেন। কারুরের ঘটনা একটি অপরাধমূলক ষড়যন্ত্র ছিল, তাই আমরা হাইকোর্টকে অনুরোধ করেছি যে, রাজ্য সংস্থার মাধ্যমে নয়, স্বাধীনভাবে বিষয়টি তদন্ত করা হোক।

তিনি আরও বলেন, আদালতকে একটি বিশেষ তদন্ত দল গঠন করতে হবে, অন্যথায় তাদের মামলাটি তামিলনাড়ু পুলিশ থেকে সিবিআই-এর কাছে হস্তান্তর করতে হবে।

রাজ্য পুলিশের তদন্তের উপর কেন টিভিকের আস্থা নেই, এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিলো। স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পেয়েছি এবং আমাদের কাছে কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে। এতে দেখা যাচ্ছে, কারুর জেলায় কিছু শাসক দলের নেতাকর্মী ষড়যন্ত্রে ব্যস্ত ছিলেন।

ডিএমকে সরকারের অভিযোগের পাল্টা জবাবে আরিভাজাগান বলেন, আমরা পুলিশের আরোপিত কোনও শর্ত লঙ্ঘন করিনি। টিভিকে গত কয়েক মাস ধরে মাদুরাই, ত্রিচি, আরিয়ালুর, তিরুভারুর, নাগাপট্টিনাম এবং নামাক্কালে বেশ কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করেছে। কারুরেতে কীভাবে ঘটলো, এটাই প্রশ্ন।

ডিএমকে ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করা থেকে বিরত রয়েছে। দলের মুখপাত্র ডঃ সৈয়দ হাফিজুল্লাহ এনডিটিভিকে বলেন, আমরা এটিকে রাজনীতিকরণ করতে চাই না। আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা এই ধরনের অভিযোগ করেছ তাদের প্রথমে আত্মবিশ্লেষণ করা উচিত।

রাজ্য সরকারের সূত্র জানিয়েছে, দুপুর থেকেই কারুর সমাবেশস্থলে লোকজন জড়ো হয়েছিল, কিন্তু বিজয় সন্ধ্যা ৭টার দিকে সেখানে পৌঁছান। প্রায় ১০ হাজার ধারণক্ষমতার সমাবেশস্থলে ২৭ হাজার লোক জড়ো হয়। সূত্রগুলো দাবি করেছে, বিলম্বটি ইচ্ছাকৃত ছিল এবং টিভিকে নেতারা চেয়েছিলেন ভিড় আরও বাড়ুক।

এই দাবির তীব্র নিন্দা করে টিভিকে আইনজীবী বলেন, আমাদের পক্ষ থেকে বিলম্ব হয়নি। যানজটের কারণেই বিলম্ব হয়েছে। এই কারণেই আমরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি।

রাজ্য সরকার এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কারুর সমাবেশে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। টিভিকে-র সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার এবং কারুর পশ্চিম জেলা সম্পাদক ভিপি মাথিয়াজাগানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় পুলিশ মামলা করেছে। রাজ্য সরকার একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে।

এআরএস
ভারত, চাঞ্চল্যকর রেণুকা স্বামী হত্যাকাণ্ড, কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা, পবিত্রা গৌড়া,
ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে পাওয়া দেহাবশেষ ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডসের বলে নিশ্চিত করা হয়েছে, যিনি জানুয়ারিতে ভ্রমণে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।শনিবার পথচারীরা তার দেহাবশেষ খুঁজে পাওয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর