কাতার-সৌদির মধ্যস্থতায় থামলো পাক-আফগান সংঘর্ষ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

কাতার ও সৌদি আরবের কূটনৈতিক হস্তক্ষেপে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ আপাতত থেমেছে। মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ এবং ইরান আলাদা বিবৃতিতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে। 

আফগানিস্তানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, কাতার ও সৌদি আরবের হস্তক্ষেপে আফগান বাহিনী গোলাবর্ষণ থামিয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান আবারও হামলা চালালে ইসলামি আমিরাত আত্মরক্ষার অধিকার রাখে। 

এর আগে, পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে দেশটির ৫৮ সেনাকে হত্যা ও ৩০ জনকে আহত করার দাবি করে আফগানিস্তান। তবে পাকিস্তানের পক্ষ থেকে তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। 

এ হামলার জবাবে পাল্টা হামলায় ২০০ তালেবান সেনাকে হত্যা ও আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাশাপাশি দেশটি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয়।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর