এসআইআর নিয়ে মমতার দলকে তুলোধোনা করলেন মিঠুন চক্রবর্তী

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। 

শনিবার বিকেলে কলকাতার হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মীসভায় যোগ দেন। উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা। এদিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। 

তিনি বলেন, রাজ্যে এসআইআর লাগু হতেই শাসকদল ভয় পেয়েছে। পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে। তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না। যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্যে এত দরদ কীসের? আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। 

এদিকে সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যে আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন। 

তিনি বলেন, এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। 

তিনি আরও বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচন আমাদের কাছে এসিড টেস্ট। যেমন প্রত্যেকটা নির্বাচনই এসিড টেস্ট হয়। তবে আমরা লড়াই করবো। আগামী ৪ নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয় কলকাতায়। ওই মিছিলকে কটাক্ষ করে তিনি বলেন, অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে? 

এআরএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর