ইসলামাবাদে হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একই আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। খবর বার্তা সংস্থা এএফপির।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা আদালত ভবনের সামনে পুলিশের গাড়ির কাছে এ হামলা হয়। এতে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

দায় স্বীকার করে বিবৃতিতে টিটিপি জানায়, পাকিস্তানের আইন ইসলামিক নয়। এই আইন অনুযায়ী রায় প্রদানকারী বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা তাদের লক্ষ্যবস্তু। ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত থাকবে হুমকি দিয়েছে সংগঠনটি।

বেলা সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও।

ঘটনার সময় সেখানে মানুষের ভিড় ছিল। তাদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে সেটি ছয় কিলোমিটার দূর থেকে শোনা গেছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

পাকিস্তানের পুলিম বলছে, গাড়িটির মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল। কোনও কারণে সেটি বিস্ফোরণ হয়েছে। তবে নাশকতার দিকটিও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিস্ফোরণের পরই ইসলামাবাদ, রাওয়ারপিন্ডিসহ পাকিস্তানের বড় শহরগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

একাত্তর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর