দুই শতাধিক খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

সাধারণ জনগণের সমালোচনার মুখে দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষরে করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে সেই আদেশ দেশজুড়ে কার্যকরও হয়েছে।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলেও উল্লেখ করেছিলেন তিনি।

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এরা ফলে সাধারণ জনগণের সমালোচনা ও ক্ষোভের মুখে পরতে হয় ট্রাম্পকে।

ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগের মাঝেই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিল হোয়াইট হাউজ। যেসব খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, এগুলোর মধ্যে কফি, গরুর মাংস, কলা ও কমলার রসের মতো মার্কিনীদের দৈনন্দিন ভোক্তা পণ্যও রয়েছে।

ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এই আশঙ্কা সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো মূল্যস্ফীতি নেই।

শুল্ক প্রত্যাহার করে যেসব পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, সেসবের মধ্যে এমন সব পণ্য রয়েছে, যা মার্কিন ভোক্তারা প্রতিদিন কেনেন। এসব পণ্যের বেশির ভাগের দাম গত এক বছরে ব্যাপক হারে বেড়েছে।

ট্রাম্প প্রশাসন বিভিন্ন কাঠামোগত বাণিজ্যচুক্তিরও ঘোষণা দেয়। এটি চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া কিছু খাদ্যপণ্য এবং অন্যান্য সামগ্রীর ওপর শুল্ক প্রত্যাহার হবে। বছর শেষের আগেই আরও চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে কর্মকর্তারা জানান।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও পারস্পরিক সুবিধাজনক অবস্থানে আনার ক্ষেত্রে প্রেসিডেন্টের অগ্রগতির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর