ভারতে ৯৩ মিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

ভারতের কাছে ৯৩ মিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি বিক্রির অনুমোদন দিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা- ডিএসসিএ -এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্কারোপের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে ভারত।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের জন্য ৪৫.৭ মিলিয়ন ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারির কিনতে ৪৭.১ মিলিয়ন ডলার ব্যয় হবে।

প্যাকেজে ১০০ জ্যাভলিন মিসাইল, ২৫টি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট এবং ২১৬টি এক্সক্যালিবার আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে।

এই ক্রয়চুক্তিটি যুক্তরাষ্ট্র-ভারতের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করবে এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করবে বলে মত বিশেষজ্ঞদের।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর