দেড় বছর পর খুললো দিল্লির স্কুলগুলো

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ পিএম

করোনা বিপর্যস্ত ভারতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। দিল্লিতে করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় স্কুল বন্ধের প্রায় ১৭ মাস পর এ উদ্যোগ নিলো কেজরীওয়াল সরকার। স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে দিল্লি। 

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে ক্লাস। ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের থার্মাল স্ক্যানিং ও হাতকে জীবাণুমুক্ত করা হবে বলেও জানিয়েছে দিল্লি সরকার। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির স্কুলগুলোতে প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারগুলোও খুলে দেওয়া হবে।    

আরও পড়ুন: মার্কিন নৌবাহিনী বিমান সমুদ্রে বিধ্বস্ত

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) নির্দেশনায় বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ করে মধ্যাহ্নবিরতিতে খাবারের সময় দূরত্ব মেনে চলতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিডিএমএ আরও জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোতে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টিন রুম চালুর পরামর্শ দিয়েছে ডিডিএমএ। তবে স্কুল খুললেও যেসকল এলাকায় লকডাউন থাকবে সেখানে কেউ ক্লাসে যেতে পারবেন না।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর