এবার কাশ্মিরকে মুক্ত করার ডাক আল কায়েদার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫ পিএম

৩১ অগাস্ট আফগানিস্তান ছেড়ে চলে গেছে শেষ মার্কিন সেনাবহর। এ ঘটনাকে তালেবানদের বিজয় হিসেবে দেখছে আল কায়েদা। তালেবানদের সাধুবাদ জানিয়ে এবার কাশ্মিরকে মুক্ত করার ডাক দিয়েছে এ জঙ্গিগোষ্ঠীটি। একইসঙ্গে বিশ্বের সমস্ত মুসলিম ভূমিকে শত্রুমুক্ত করার আহ্বান জানিয়েছে আল কায়েদা।

বুধবার (১ সেপ্টম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আল কায়দা যেভাবে কাশ্মিরকে ‘মুক্ত’ করার ডাক দিয়েছে তাতে চিন্তা বেড়েছে মোদি সরকারের।

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলকে স্বাগত জানিয়ে এবং মুসলিম ভূমিকে মুক্তি করার ডাক দিয়ে আল কায়েদা একটি বিবৃতি প্রকাশ করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া, ইয়েমেন, কাশ্মিরসহ বাকি মুসলিম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরাজয়ের বিষয়টি উল্লেখ করে আরও জানানো হয়, সাম্রাজ্যবাদী শক্তির পরাজয়ের মধ্যদিয়ে আফগানিস্তান ফের মুক্তির স্বাদ পেয়েছে। আর এটা প্রমাণ করছে যে জয়ের একমাত্র রাস্তা জিহাদ।

এদিকে মঙ্গলবার (৩১ আগস্ট) দোহায় তালেবান প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এটিই তালেবানের সঙ্গে ভারতের প্রথম কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক। 

বিষয়টি নিশ্চিত করে দিল্লি জানিয়েছে, কাতারের ভারতীয় দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল ও তালেবানের রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাতারের ভারতীয় দূতাবাসের বৈঠকে আফগানিস্তানের মাটি ভারতবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হতে পারে বলে দিল্লির পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করেলে, দিল্লির এই শঙ্কাকে ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই।   

আরও পড়ুন: দেড় বছর পর খুললো দিল্লির স্কুলগুলো

এরইমধ্যে জম্মু-কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে তালিবানের সহযোগিতা চেয়েছে লস্কর-ই-তৈয়বা। এবার কাশ্মির নিয়ে আল কায়েদার এমন ঘোষণার পর উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির।


একাত্তর/আরবিএস 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর