রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং কমপক্ষে ৬৮ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র হাসপাতালে এ হামলা চালায় জান্তার বিমান বাহিনী। ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এএফপি।


স্থানীয় ত্রাণকর্মীরা জানিয়েছেন, পশ্চিম রাখাইন রাজ্যের এমরাউক-উ’র জেনারেল হাসপাতালে একটি সামরিক জেট বিমান থেকে বোমা হামলা চালানো হয়। 

হামলার পর হাসপাতালের বাইরে থেকে কমপক্ষে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 

এ ব্যাপারে আরও তথ্য জানতে জান্তা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করে এএফপি, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

মিয়ানমারে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দেয় দেশটির সামরিক বাহিনী। চলতি মাসের ২৮ তারিখ থেকে নির্বাচন শুরুর ঘোষণা দিয়েছে জান্তা সরকার।

আরবিএস
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর