যুক্তরাষ্ট্রে আইডা পরবর্তী বন্যায় চার রাজ্যে ৪৬ মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১ এএম

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডা পরবর্তী আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি রাজ্য এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অধিকাংশ অঞ্চলেই ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্যগুলো থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থার রইটার্স জানিয়েছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া এবং কানেকটিকাটের বিশাল অংশ জুড়ে পানিবন্দী অবস্থায় রয়েছেন বাসিন্দারা।

ঝুঁকির মুখে রয়েছে এসব অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। অনেকেই বন্যায় আটকে থাকা বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউজার্সি এবং নিউইয়র্ক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড় আইডা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন।

শুধুমাত্র নিউইয়র্ক শহরেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। কুইন্স শহরের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

ওয়েস্টচেস্টার কাউন্টিতে মারা গেছেন তিনজন। নিউজার্সির এলিজাবেথে চারজন বাসিন্দা একটি পাবলিক হাউজিং কমপ্লেক্সে আট ফুট পানিতে ডুবে মারা গেছেন বলে জানা গেছে। 

নিউজার্সির গভর্নর ফিল মারফি এক টুইট বার্তায় জানান, ওই রাজ্যের কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছে, মার্কিন উপসাগরীয় উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি আইডা। ঝড়ের তিনদিন পরও বৈরী আবহাওয়া বিরাজ করছে। 

image


নিউইয়র্ক পুলিশের বরাতে সংবাদমাধ্যম নিউইয়ার্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কুইন্স শহরের একটি বাড়িতে দুই বছর বয়সী এক শিশু, ৪৮ বছর বয়সী মহিলা এবং ৫০ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিউইয়র্কের পার্শবর্তী নিউজার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজ্যের ২১টি কাউন্টিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অধিকাংশ ফ্লাইট।

জরুরি অবস্থার আওতায় রয়েছে নিউইয়র্কের উত্তরপূর্বাঞ্চল। বাঙালি অধ্যুষিত ব্রুকলিন, কুইন্স ও ব্রোঙ্কসও এই জরুরি অ্যালার্টের মধ্যে রয়েছে।

এর আগে ৩০ আগস্ট আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে শক্তিশালী হারিকেন 'আইডা'। এই ঝড় শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার।


একাত্তর/আরবিএস

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর