চ্যান্সেলরকে নিয়ে মেদভেদেভের মন্তব্যে নাখোশ জার্মানি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জকে রূপকভাবে অপহরণের যে ইঙ্গিত দিয়েছেন, মঙ্গলবার জার্মানি সরকার তার তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে চ্যান্সেলরের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কোনো কারণ দেখছে না বার্লিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস মেদভেদেভকে প্রশ্ন করেছিল, আপনার অবিশ্বাস্য সব পূর্বাভাসের প্রেক্ষাপটে, জার্মানির মতো কোনো দেশের নেতার বিরুদ্ধে কি এ ধরনের বিশেষ অভিযানের কথা আপনি কল্পনা করতে পারেন?

উত্তরে মেদভেদেভ জানান, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর তিনি চ্যান্সেলর মের্জসহ অন্যান্য দেশের নেতাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানোর কথা বেশ কল্পনা করতে পারেন।

এক বিবৃতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান মেদভেদেভ চ্যান্সেলরকে ‘নব্য-নাৎসি মের্জ’ হিসেবে অভিহিত করেন এবং তাকে অপহরণ করার বিষয়টিকে একটি চমৎকার ‘কাহিনী’ হিসেবে বর্ণনা করে দাবি করেন, এই পরিস্থিতির মধ্যে বাস্তবতার ছোঁয়াও রয়েছে।

মেদভেদেভ বলেন, এই সার্কাস বা কার্নিভালের মতো ঘটনাক্রমে নব্য-নাৎসি মের্জের অপহরণ হতে পারে একটি দারুণ ঘটনা। এখানে অবাক হওয়ার মতো আর কিছুই নেই। এই পরিস্থিতির মধ্যে বাস্তবসম্মত কিছু উপাদান রয়েছে। এমনকি জার্মানিতেই তাকে বিচারের মুখোমুখি করার কারণ রয়েছে। তাই তাকে সরিয়ে দিলে আক্ষেপের কিছু থাকবে না; বিশেষ করে সাধারণ নাগরিকরা যেখানে অহেতুক কষ্ট পাচ্ছে।

বার্লিনে জার্মান সরকারের উপ-মুখপাত্র সেবাস্তিয়ান হিল বলেন, আমরা এই ধরনের হুমকির তীব্র নিন্দা জানাই। তবে হিল স্পষ্ট করে জানান, সরকার মেদভেদেভের মন্তব্যকে চ্যান্সেলরের নিরাপত্তা বাড়ানোর কোনো কারণ হিসেবে দেখছে না। তিনি বলেন, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাগুলো কার্যকর প্রমাণিত হয়েছে এবং চ্যান্সেলরের সম্ভাব্য ঝুঁকি ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত সুরক্ষা প্রদান করছে। চ্যান্সেলর মের্জ অত্যন্ত সুসংহত ও নির্ভরযোগ্য নিরাপত্তায় রয়েছেন।

তিনি জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের নিরাপত্তা কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, তারা বিশ্ব সেরাদের মধ্যে অন্যতম।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর