আত্মসমর্পণের জন্য ‘দাঙ্গাবাজদের’ তিনদিন সময় দিলো ইরান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমপর্ণের জন্য তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘প্রতারণার শিকার হয়ে’ যারা ‘দাঙ্গায়’ যোগ দিয়েছিল তারা আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশের প্রধান। 

স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুলিশের প্রধান আহমদ-রেজা রাদান এই ঘোষণা দেন। 

দেশটির পুলিশ প্রধান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের শত্রু নয় বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের শাসন-ব্যবস্থায় তাদের প্রতি নমনীয় আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ তিনদিন সময় দেয়া হয়েছে।   

নিরাপত্তা সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভগুলো শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারপর বিশৃঙ্খলায় রূপ নেয়, যা তারা দাবি করেন যে, ইরানের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় ইন্ধন জুগিয়েছিল।

এর আগে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর