ইরান থেকে দূরে থাকতে ইরাককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

সিরিয়া থেকে জঙ্গি গোষ্ঠি- আইএসের বন্দিদের ইরাকে স্থানান্তর এবং ওয়াশিংটন-তেহরান উত্তজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ফোনালাপে তিনি বাগদাদকে ইরান থেকে দূরত্ব বজায় রাখার কড়া বার্তা দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার এই ফোনালাপে রুবিও আইএস সন্ত্রাসীদের দ্রুত স্থানান্তর ও আটক করার উদ্যোগে ইরাক সরকারের নেতৃত্বের প্রশংসা করেন। 

গত বুধবার মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার হাসাকাহ থেকে প্রথম ১৫০ জন বন্দিকে ইরাকের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের হাত থেকে সিরীয় বাহিনী ভূখণ্ড পুনর্দখল শুরু করায় এই প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্র পরিকল্পনা করছে প্রায় সাত হাজার বন্দিকে ইরাকে পাঠাতে।

এটি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কৌশলগত অবস্থানে এক বিশাল পরিবর্তন। গত এক দশক ধরে যুক্তরাষ্ট্র এসডিএফ-এর ওপর নির্ভর করলেও, ২০২৪ সালের শেষে বাশার আল-আসাদের পতনের পর তারা এখন সিরিয়ার নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।

ইরাকে প্রায় এক দশক পর নুরি আল-মালিকির প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার গুঞ্জনের মধ্যেই রুবিওর এই ফোনালাপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৬ সালে মার্কিন সমর্থনে মালিকি ক্ষমতায় এলেও পরে সাম্প্রদায়িক নীতির অভিযোগে তাঁর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছিল।

রুবিও বলেন, ইরাক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধির শক্তি হিসেবে কাজ করতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরান-নিয়ন্ত্রিত কোনো সরকার ইরাকের স্বার্থ রক্ষা করতে পারবে না বা আঞ্চলিক সংঘাত থেকে ইরাককে দূরে রাখতে পারবে না। মূলত ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের মতো ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব নিয়ে ওয়াশিংটন অত্যন্ত উদ্বিগ্ন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কটি বিশাল নৌবহর বা ‘আর্মাডা’ পারস্য উপসাগরের দিকে যাচ্ছে, যার মূল লক্ষ্য ইরান।

ট্রাম্প সতর্ক করে বলেন, আমরা ইরানকে নজরে রাখছি। ইরানের দিকে আমাদের বিশাল একটি বাহিনী অগ্রসর হচ্ছে। উল্লেখ্য, গত জুন মাসে ইসরায়েল-ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছিল।

এর জবাবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যে কোনো আগ্রাসনের জবাব আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে দেব, যা আগ্রাসনকারীকে অনুতপ্ত করবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ‘জায়নবাদী শাসনামল’ (ইসরাইল) ইরানের বিরুদ্ধে শঙ্কর যুদ্ধ চালাচ্ছে।

বাঘাই আরও বলেন, আঞ্চলিক দেশগুলো সচেতন রয়েছে, এই অস্থিরতা শুধু ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ।

একাত্তর/এসি
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর