গিনিতে ক্যু, সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৮ পিএম

গিনিতে ক্যুয়ের পর প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির বিশেষ বাহিনী। সেই সাথে সংবিধান ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

সোমবার (৬ সেপ্টেম্বর) অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সাবেক প্রেসিডেন্টের মন্ত্রীপরিষদ সদস্য ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকের আহ্বান জানায় দেশটির নতুন সামরিক শাসকরা। 

এক বিবৃতিতে তারা জানায়, বৈঠকে যোগদান করতে অস্বীকৃতি জানালে তা তাদের বিরুদ্ধে বিদ্রোহ বলে বিবেচনা করা হবে। 

বিশেষ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মামাদি দুম্বুয়া এক টেলিভিশন বিবৃতিতে বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির অবসান ঘটাতেই ক্যুয়ের সূত্রপাত হয়েছে। 

এদিকে, বার্তা সংস্থা এএফপি'র কাছে পাঠানো এক ভিডিও বার্তায় ইউনিফর্ম পরিহিত এক সামরিক কর্মকর্তা বলেছেন, "প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর আমরা দেশের সংবিধান ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।" 

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা আফগান পুলিশ কর্মকর্তাকে পরিবারের সামনে হত্যা

নতুন সরকার ব্যবস্থায় দেশের গভর্নর ও অন্যান্য প্রশাসকদের জায়গা সামরিক কর্মকর্তারা নেবেন বলে জানিয়েছে তারা। সেই সাথে দেশটির স্থল ও আকাশ সীমান্তও বন্ধ করে দেয়া হয়েছে। 

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানী কোনাক্রিতে প্রেসিডেন্টের বাসভবনে ভারি গুলিবর্ষণের আওয়াজ শোনা যায়। 

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিশেষ বাহিনীর এক কর্মকর্তাকে বরখাস্ত করার পর এই অচলাবস্থার সূত্রপাত হয়ে থাকতে পারে। 

এই ক্যুয়ের প্রতি নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নসহ আঞ্চলিক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে গিনিকে সহায়তায় ওয়াশিংটনের সক্ষমতা 'সীমিত' হয়ে পড়তে পারে। 


একাত্তর/এসজে 

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারের পতন ঘটাতে দেশটিতে আর্থিক ক্যুর চেষ্টা চালিয়েছে বিরোধী দলগুলো। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে আর্থিক কেলেঙ্কারি সৃষ্টিতে দায়ীদের শনাক্ত করতে তদন্ত...
গিনির পশ্চিমাঞ্চলে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। রোববার (৬ নভেম্বর) কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর