গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে ২৪ জন নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:০১ পিএম

গিনির পশ্চিমাঞ্চলে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। 

রোববার (৬ নভেম্বর) কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাচ্ছিল। 

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সরকারি কর্মকর্তা কবিনেত ককা জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সাথে ধাক্কা খায়।

ফরাসি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফৌলি সুমাহ জানান, মরদেহগুলো ‘কোনমতে সনাক্ত করা গেছে।’

আরও পড়ুন: তালেবান প্রতিষ্ঠাতা মোল্লাহ ওমরের শেষ ঠিকানা প্রকাশ্যে

উল্লেখ্য, দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং লক্কড়-ঝক্কড় যানবাহন বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে গত সেপ্টেম্বরে বাস দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারায়। 


একাত্তর/এসজে

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর