১৯৭৯ সালের পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম

ইরানের বর্তমান থিওক্র্যাটিক বা ধর্মতাত্ত্বিক শাসনব্যবস্থায় মোজতবা খামেনি হলেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রাজকীয় শাহ শাসনকে উৎখাত করার পর থেকে এই ব্যবস্থার প্রচলন শুরু হয়।

ইরানের ইসলামি বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন দেশটির প্রথম সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ১৯৮৯ সালে মৃত্যু পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। তার আমলেই ইরানে বর্তমান শাসনকাঠামোর ভিত্তি স্থাপিত হয়।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘ প্রায় ৩৭ বছর ইরান শাসন করেন। তবে সাম্প্রতিক ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিনেই এক ভয়াবহ হামলায় আলী খামেনি নিহত হন।

বাবার মৃত্যুর পর চরম এক সংকটময় মুহূর্তে মোজতবা খামেনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেন।

বিশ্লেষকরা মনে করছেন, পূর্বসূরিদের আদর্শ ও নীতি বজায় রেখে এই কট্টরপন্থী নেতা ইরানকে বর্তমান যুদ্ধাবস্থা থেকে কীভাবে উত্তরণ ঘটান, সেটিই এখন দেখার বিষয়।

ইরানের শাসনতান্ত্রিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে দীর্ঘ চার দশক পর নেতৃত্বের ব্যাটন এক প্রজন্মের হাত থেকে অন্য প্রজন্মের হাতে স্থানান্তরিত হলো।

একাত্তর/আরএ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর