ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার চার

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসিজি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার বাহরাইনি নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাহরাইন সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ছবি তোলা এবং সেগুলোর ভৌগোলিক অবস্থান (কোঅর্ডিনেটস) সংগ্রহের কাজে লিপ্ত ছিলো।

তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারদের মধ্যে একজন বিশেষ সাংগঠনিক নির্দেশে উচ্চক্ষমতাসম্পন্ন ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করতেন এবং পরে এনক্রিপ্টেড সফটওয়্যারের মাধ্যমে তা সরাসরি ইরানি বিপ্লবী গার্ডের কাছে পাঠাতেন।

গ্রেপ্তার চারজনের বয়স ২২ থেকে ৩৬ বছরের মধ্যে। এই চক্রের আরও এক সদস্য (২৫) বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে গ্রেপ্তারদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও হামলার খবরের মধ্যেই বাহরাইনের এই গ্রেপ্তারের ঘটনা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বাহরাইন সরকার একে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর