ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পরমাণু অস্ত্র ইস্যুতে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সময় রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। এরপর তাকে নিয়ে উড়াল দেয় বিমান।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত’ চাহিদার কারণে চুক্তিটি সফল হতে পারেনি। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ভ্যান্স সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তিনি এখনও ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য সময় দিচ্ছেন। এই প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার জানিয়েছে, আলোচনার সুযোগ দিতে তারা ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।

তিনি বলেন, আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি। এটি আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখার বিষয়, ইরান এটি গ্রহণ করে কি না।

মূলত বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে। ইরান জোর দিয়ে বলে আসছে যে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, ইরান সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।

JD Vance begins talks with Iran in Pakistan while Trump claims U.S. has  begun 'clearing out' Hormuz | Fortune

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে এবং এর আগের বছরেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলা চালায়। 

ভ্যান্স বলেন, আমরা স্পষ্টভাবে এমন একটি প্রতিশ্রুতি ইরানের কাছ থেকে দেখতে চাই যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং এমন কোনো উপায় বা প্রযুক্তিও অর্জন করবে না, যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম করে।

তবে এদিন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে কোনো মতবিরোধের কথা বিশেষভাবে উল্লেখ করেননি ভ্যান্স। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

ভ্যান্স বলেন, আমি মনে করি, আমরা বেশ নমনীয় ছিলাম। আমরা যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা তা-ই করছিলাম এবং দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি করতে পারিনি। 

ইসলামাবাদের এই আলোচনা ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি মার্কিন-ইরান বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। 

এই আলোচনার ফলাফল ভঙ্গুর দুই সপ্তাহের যুদ্ধবিরতির ভাগ্য এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বন্ধ করে রেখেছে। এই সংঘাতের ফলে একদিকে যেমন বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, অন্যদিকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।  

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর