ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন। 

বুধবার (১৫ এপ্রিল) ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলা পুলিশের প্রধান প্রফুল ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার শক্তি জেলার বেদান্ত লিমিটেড পরিচালিত একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটি লন্ডনে তালিকাভুক্ত বেদান্ত রিসোর্স-এর সহযোগী।

 

জেলা পুলিশ প্রধান প্রফুল ঠাকুর বলেন, বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি পাইপলাইন ফেটে যাওয়ায় এ বিস্ফোরণটি ঘটতে পারে। এতে অতিরিক্ত উত্তপ্ত চারদিকে বাষ্প ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন।

বেদান্ত রিসোর্সেসের চেয়ারম্যান অনিল আগরওয়াল এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে কোনো ত্রুটি রাখা হবে না।

রাজ্য প্রশাসনও আলাদা তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী বষ্ণু দেও সাই দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

ভারতে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে যথাযথভাবে এর অনুসরণ না করা ও দুর্বল তদারকিকে এর কারণ হিসেবে দেখা হয়।

গত মাসে পশ্চিম ভারতে একটি আতশবাজি কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু হয়।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর