ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্প: ২৩৫ মরদেহ উদ্ধার, আহত সাড়ে চার হাজার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:০৭ পিএম

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তেই দেশটির বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণকারী সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির (আইআরসি) ভেনেজুয়েলা শাখার পরিচালক নিকোল কাস্ট গোটা পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন।

Venezuela earthquake before-and-after photos show 'catastrophic'  destruction | CBC News

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় লা গুয়াইরা রাজ্য ও রাজধানী কারাকাস। লা গুয়াইরায় ৭০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে শতাধিক ভবন। এর মধ্যে একটি ১০ তলা হোটেল সম্পূর্ণ ধসে গেছে। কারাকাসের বিভিন্ন এলাকাতেও বহু ভবন বিধ্বস্ত হয়েছে। 

এছাড়া ট্রুজিলো, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্ডা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর অন্তত ৩০টি আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজধানী কারাকাস ও লা গুয়াইরার ধসে পড়া ভবনের নিচে জীবিতদের উদ্ধারে দিন-রাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় হাসপাতালগুলো আহতদের চাপে হিমশিম খাচ্ছে। চিকিৎসা সামগ্রী ও শয্যার সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

As Death Toll Spikes, Venezuela's Earthquakes Test U.S. Disaster Relief |  Council on Foreign Relations

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ধ্বংস হওয়া বাড়িঘর ও অবকাঠামো পুনর্নির্মাণ এবং হাসপাতাল মেরামতের জন্য ২০ কোটি ডলারের বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মহারা মানুষের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিশেষ ঋণ ও আর্থিক সহায়তার ব্যবস্থার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ধ্বংসস্তূপ অপসারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারী যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

এরইমধ্যে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। ব্রাজিল, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কাতারসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণ পাঠাচ্ছে। 

কানাডা জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। যুক্তরাষ্ট্রও অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। জাতিসংঘও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (সিইপিআর) মানবিক সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, আন্তর্জাতিক সহায়তা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছাতে নিষেধাজ্ঞা শিথিল করা জরুরি।

এদিকে, ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সহমর্মিতা পুনর্ব্যক্ত করেন।

আরবিএস
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর