ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ, কী কথা হলো?

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহবান জানান। 

শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে জেলেনস্কি নিজেই এই তথ্য জানিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, সম্মুখ সমরের বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ‘খুব ভালো’ আলোচনা হয়েছে।

বিবৃতিতে জেলেনস্কি বলেন, এই যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা এখন তৈরি হয়েছে। আর এই শান্তি প্রক্রিয়া সফল করার ক্ষেত্রে আমেরিকান দৃঢ়সংকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

জেলেনস্কি আরও জানান, তিনি এবং ট্রাম্প আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে এই আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

দীর্ঘ সংঘাত চলাকালীন ইউক্রেনকে অনবরত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে ধন্যবাদ জানান জেলেনস্কি। একই সঙ্গে বিশ্বজুড়ে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং স্বাধীনতাকে মূল্য দেওয়া সমস্ত ‘আমেরিকান হৃদয়’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভের অন্যতম বিখ্যাত স্মৃতিস্তম্ভ এবং দনিপ্রো নদীর পাশে অবস্থিত নারী যোদ্ধার ৬২-মিটার (২০৩-ফুট) উঁচু ‘মাদারল্যান্ড মনুমেন্ট’ মূর্তিটিকে রাতে বিশেষভাবে আমেরিকান পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়।

একাত্তর/এসি
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর