তানজানিয়ায় ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে নিহত ১৫৫

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৭ এএম

আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহের অব্যাহত ভারী বৃষ্টিতে ভূমিধ্বসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৩৬ জন।

সারা পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

তানজানিয়ান প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে বলেও জানান তিনি।

প্রবল বাতাস, বন্যা ও ভূমিধ্বসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান  তিনি।

এল নিনো হলো জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট, যা সাধারণত বিশ্বব্যাপী তাপবৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী।

বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তানজানিয়ার প্রধানমন্ত্রী । জরুরি পরিষেবা বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা এখনও রাস্তায় অবস্থান করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর