জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে ভাষণ দেবেন তিনি এবং বিশ্ব  নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও তার আলোচনার কথা রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এ কথা জানান।

কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

তবে কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাৎ ও আলোচনা করতে যাচ্ছেন, সে সম্পর্কে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।

গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে ভোট গ্রহণ করে জাতিসংঘ।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর