মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি পদচ্যুত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় তিনি তার পদ হারিয়েছেন। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এ প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট, আর বিরুদ্ধে ২১০ ভোট।

ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটলো। খবর ইউএসএ টুডে’র।

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দু’দিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। মঙ্গরবার প্রস্তাবটির ওপর ভোট হয়। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো।

এ ঘটনার পর রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে।

রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে।

সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিল সংক্রান্ত হোয়াইট হাউজের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনও চুক্তি হয়নি। তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ হন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। কংগ্রেসের এজেন্ডা নির্ধারণ করেন এবং বিল আটকে দেওয়ার ক্ষমতাও রাখেন তিনি।

 

একাত্তর/জো
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর