রাশিয়াকে সহযোগিতাকারী ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম

রাশিয়াকে অর্থপ্রদানে সহযোগিতাকারী ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য অর্থপ্রদানে সহযোগিতা করে এমন ব্যাংকগুলোকে সতর্ক করার লক্ষ্যে শুক্রবার নতুন এ পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। 

মূলত, ইউক্রেন আক্রমণের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থায়নের ক্ষমতাকে পঙ্গু করার চেষ্টায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর, বল বিয়ারিং এবং অন্যান্য সরঞ্জাম ক্রয় করায় ব্যবহৃত চুক্তিগুলোকে সহজতর করে এমন ব্যাংকগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। এমনকি কোনও ব্যাংক যদি অসচেতনতার কারণে অর্থায়নে ভূমিকা রাখে সেগুলোকেও ছাড় দেওয়া হবে না।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফ করা জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার দুইটি নির্বাহী আদেশ সংশোধন করবেন প্রেসিডেন্ট জো বাইডেন, যা যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধের জন্য তথাকথিত দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেবে। এর অর্থ হলো, যেসব ব্যাংক  ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, এমন সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা ব্যাংকগুলো কঠোর আর্থিক জরিমানার মুখে পড়তে পারে, সেটি তারা জেনে করুক বা না জেনে।

এ পদক্ষেপটি কিছু মার্কিন ব্যাংকের জন্য নতুন মাথাব্যথার কারণ হতে পারে। যদিও অনেক আন্তর্জাতিক ব্যাংক রাশিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা করে না। যেসব ব্যাংক বাণিজ্যে অর্থায়ন চালিয়ে যাচ্ছে এমন তৃতীয় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মধ্যস্থতাকারী ব্যাংক হিসেবে কাজ করে থাকে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য অব্যাহত ছিল এবং সেই সম্পর্কগুলো এখনও বজায় আছে এমন ব্যাংকগুলোর মধ্যে কয়েকটিকে জরিমানাও করা হতে পারে।

একটি বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, ‘আমরা আশা করছি, আর্থিক প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রতারণা এবং ফাঁকি দেওয়ার সহায়ক ভূমিকা পালন করছে কি-না তা নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আমরা রাশিয়ার যুদ্ধ পরিচালনায় সুবিধা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর ব্যবস্থাগুলো গ্রহণ করতে দ্বিধা করব না।’

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর