পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে পাশে চাইলো রাশিয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠতে ইরান ও রাশিয়ার যৌথ উদ্যোগের ওপর জোরারোপ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মস্কো সফরের আগে রাশিয়া পৌঁছেছেন আমির আব্দোল্লাহিয়ান। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন রাইসি। খবর রয়টার্স’র।

আব্দোল্লাহিয়ান মঙ্গলবার পাঁচ দেশের কাসপিয়ান ইকোনমিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেন। এই ফোরামে রাশিয়া, ইরান ছাড়া রয়েছে আজারবাইজান, কাজাখাস্তান ও তুর্কমেনিস্তান।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, ল্যাভরভ ও আব্দোল্লাহিয়ান নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি নথিতে স্বাক্ষর করেছেন। নথিটি একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের নেতিবাচক পরিণতির প্রতিক্রিয়া, প্রশমন এবং ক্ষতিপূরণের উপায় ও পথ সম্পর্কে রাশিয়া ও ইরানের ঘোষণা।

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান সরবরাহ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত মাসে  বলেছেন, ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন, গাইডেড অ্যারিয়েল বোম্ব ও কামানের গোলা সরবরাহ করেছে ইরান। এবার হয়তো রাশিয়াকে সমর্থনে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির সামরিক ব্যক্তি ও ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয় ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশও রাশিয়ার ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে।

আর পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে অনেক আগে থেকেই। এসব পশ্চিমা নিষেধাজ্ঞাই হয়তো পরস্পরের আরও ঘনিষ্ঠ মিত্রে পরিণত করছে দেশ দুইটিকে।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর