অস্কারে তারকাদের পথ আটকে যুদ্ধ বন্ধের দাবি

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৩:১৫ পিএম

অস্কার শুরুর আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারীরা লাল গালিচা ও ডলবি থিয়েটারের প্রবেশপথে বাধা দেয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে শুরু হয় অস্কার সম্প্রচার।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ওড়ানোর পাশাপাশি হাতে লেখা ‘এখন যুদ্ধবিরতি’ প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। খবর ভ্যারাইটি’র।

বিক্ষোভের কারণে পথ অবরুদ্ধ হয়ে পড়ায় হলিউডের অনেক বড় তারকা সময়মতো শোতে আসতে পারেননি। শো শুরু হয়ে যাওয়ার পরেও বলরুম ছিল খালি। বব ইগার বিক্ষোভের কারণে সৃষ্ট ট্রাফিক জ্যামে পড়ে এক ঘণ্টা দেরিতে শোতে পৌঁছান। অনেক তারকাকেই হাই হিল পরে হেঁটে ডলবি থিয়েটারে পৌঁছাতে হয়েছে। অনেক তারকা যেতে না পেরে গাড়িতেই অপেক্ষা করেছেন, তাদের জন্য পাঠানো হয়েছে গলফ কার্ট।

রেড কার্পেটে ফিলিস্তিনের সমর্থনে বিলি আইলিশ, রামি ইউসুফ, মাহেরশালা আলি, মার্ক রাফালোসহ অনেক তারকাই লাল পিন পরেছেন। হামাসের সাথে ইসরাইলের যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই পিন পরেন তারা।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আকুতি জানিয়ে বক্তব্য দিয়েছেন এ বছর প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জয়ী মাস্তিসলাভ চেরনভ। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে তার ইউক্রেন যুদ্ধের উপর নির্মিত ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’।

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বন্দর নগরী মারিওপোলে প্রথম ২০ দিনের ভিডিও ধারণ করেছেন ইউক্রেনীয় বংশোদ্ভূত এসিসোসিয়েট প্রেসের (এপি) এই সাংবাদিক। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘যদি এমন হতো যে এই পুরস্কারের বিনিময়ে রাশিয়া কখনও ইউক্রেনে হামলা না করতো, আমাদের শহরগুলো দখল না করতো!’

 

একাত্তর/জো
ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘নো কিংস’ (রাজতন্ত্র নয়) র‍্যালিতে যোগ দিয়েছেন বিশাল জনস্রোত। এই বিক্ষোভের মূল...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর, রোববার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য শহরে সমাবেশ করেছে হাজারো মানুষ। বাকি ১০১ জিম্মির মুক্তিতে...
এক নারী ট্রেইনি চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন করায় ব্যাহত হচ্ছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর