ফাইনালের আগে বিমানবন্দরে আটকা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৭ পিএম

ফাইনালের আগে এ কোন বিপদ। বিমানবন্দরেই আটকা পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বার্বাডোজের রানওয়ে বন্ধ করে দেওয়ায় এমন বিপত্তিতে পড়তে হয়েছে প্রোটিয়াদের।

আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের জন্য ত্রিনিদাদ থেকে বার্বাডোজে যাওয়ার চার্টার্ড ফ্লাইট ছাড়ার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে।

কিন্তু ছাড়ার আগ মুহূর্তে খবর আসে, ছোট একটা বিমান নামার সময় ঝামেলা হওয়ায় বার্বাডোজের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরই দক্ষিণ আফ্রিকা দল, আইসিসি কর্মকর্তা ও আম্পায়াররা বিমান থেকে নেমে তাই টার্মিনালে ফেরত আসেন।

ক্যারিবিয়ান দ্বীপে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া মাঠে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মতোই চ্যালেঞ্জিং। শনিবার রাত সাড়ে আটটায় গ্র্যান্ড ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা।

আরবি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর