কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালালো উত্তর কোরিয়া

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

'শত্রুদের সতর্ক করতে' কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে কথিত শত্রুদের সতর্কবার্তা দিয়েছে দেশটি।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিনের শুরুর দিকে এ মহড়া চালায় পিয়ংইয়াং। 

পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া বলে জানিয়েছে কিম প্রশাসন। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় মক (নকল) পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে ছোড়া হয়। যা ১৫০ মিটার উচ্চতায় ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসে একটি ব্যর্থ গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। আর এসবের জন্য উস্কানিদাতা হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।    

 

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর