পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী বছর থাইল্যান্ডে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে সফররত থাই প্রধানমন্ত্রী এ আমন্ত্রণের বিষয়টি জানান।

এর আগে, মঙ্গলবার রাতে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ফোরামের সম্মেলনের ফাঁকে স্রেথা থাভিসিন ও পুতিন বৈঠক করেন। তারা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। খবর আল-আরাবিয়া’র।

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী বছর থাইল্যান্ড সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। থাই সরকারের বিবৃতি থেকে জানা গেছে, পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

এদিকে, স্রেথার সাথে আলোচনাকালে পুতিন অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের পতনের জন্যে দুঃখ প্রকাশ করেছেন। চলতি বছর পর্যটন নির্ভর থাইল্যান্ড ভ্রমণ করেছেন ১০ লক্ষাধিক রুশ পর্যটক।

গত বছর থাইল্যান্ডও ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে চীন ও ভারতের সাথে তাল মিলিয়ে ভোট দানে বিরত ছিল।

এদিকে, হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ প্রেক্ষিতেও থাইল্যান্ড রাশিয়ার সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

একাত্তর/জো
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর