হামুন: পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা কম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় হামুন নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে ওপার বাংলাও। সেখানকার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি তীব্র আকার ধারণ করেছে। সাগরেই শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড়টি। বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তবে তার অভিমুখ বাংলাদেশের দিকে থাকায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর ভারী বৃষ্টি কোথাও হবে না। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। বুধবার এ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো।

ঘূর্ণিঝড় ‘হামুন’ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের খেপুপারা থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। আগামী কয়েক ঘণ্টা এটি অতি তীব্র আকারেই থাকবে। তার পর ধীরে ধীরে শক্তি কমবে ঘূর্ণিঝড়ের। তার অভিমুখ উত্তর-পূর্বে রয়েছে। খেপুপারা এবং চট্টগ্রামের মধ্যবর্তী বাংলাদেশ উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করবে বুধবার সকাল নাগাদ। ওই সময় তার গতি থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। ঝোড়ো হাওয়া ৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

 

 

এআরএস
পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে বুনের এলাকায় প্রাণ হারিয়েছেন ২১৩ জনের বেশি মানুষ।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন অঞ্চল। এরইমধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে বন্যায় এক সপ্তাহে মারা গেছেন অন্তত ১৮০ জন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভারতের সিকিমসহ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে চলছে টানা বৃষ্টিপাত। শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে পানি বাড়ছে বিভিন্ন নদীতে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করে তিস্তা। ডুয়ার্স,...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর