পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

আপডেট : ২৫ মে ২০২৫, ১০:৪৭ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।

এদিকে আহত ৯২ জনের মধ্যে অনেককেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঝড়ের কারণে অসংখ্য ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।  স্থানীয় উদ্ধারকর্মীরা এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে। 

এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিলো।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর