পাকিস্তানে বেড়েই চলছে বৃষ্টি-বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম

পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে বুনের এলাকায় প্রাণ হারিয়েছেন ২১৩ জনের বেশি মানুষ। প্রাদেশিক ও উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২০০ এবং গিলগিত বালতিস্তানে ১২ জনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় ৩১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া, বহু বাড়ি ভেসে গেছে এবং বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা কবলিত এলাকাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে সোয়াতে বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

মৃত্যু বাড়ছে আজাদ কাশ্মীরেও। সারলি গ্রামে একই পরিবারের ছয়জন মারা গেছেন। লারিয়া এলাকায় ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ভেসে গেছে ৫০টি গবাদি পশু। জম্মু-কাশ্মীরে ২১ জনের মৃত্যুর তথ্য জেনেছেন তারা।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে। হাসপাতালে আছেন আহত ৫২জন।

এছাড়া মুম্বাইয়ে ভূমিধসে একই পরিবারের দুজন মারা গেছে। আহত হয়েছে আরো দুজন। প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভূমিধস হয়েছে।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর