দক্ষিণ কোরিয়া সফরে ব্লিঙ্কেন, উত্তরের সমালোচনা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া সফর করছেন। মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর এবং জাপানে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যোগদান শেষে তিনি বুধবার দিনের শেষে সিউল এসে পৌঁছান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের গত বছর দায়িত্ব নেয়ার পর এটি ব্লিঙ্কেনের প্রথম সিউল সফর। খবর রয়টার্স’র।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের প্রেক্ষিতে ব্লিঙ্কেন দুইদিনের এ সফরে আসেন। সিউলের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করাই এ সফরের মূল লক্ষ্য।

ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পার্ক জিনের সাথে বৈঠক করবেন। ইয়নের সাথে সৌজন্য সাক্ষাত করতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।

উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সেপ্টেম্বরে যে বৈঠকটি হয় তাতে অস্ত্র সরবরাহের বিষয়টি প্রাধান্য পায় বলে সিউল দাবি করছে।

এ প্রসঙ্গে টোকিওতে ব্লিঙ্কেন তার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পিয়ংইয়ং যে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে, তার বিনিময়ে রাশিয়া কী দিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ব্লিঙ্কেনের এ দুইদিনের সফরের পর পরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও সিউল সফর করবেন।

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি মার্কিন শীর্ষ কর্মকর্তাদের এ সফরকে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে। ব্লিঙ্কেন ও লয়েডের এ সফর এ অঞ্চলে ‘নতুন যুদ্ধের মেঘ’ ঘনিয়ে আনবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।

 

একাত্তর/জো
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর