ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও একটি লোকাল ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় ও প্রভাব উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে, পশ্চিম জাভা প্রদেশের সিকালংকায় ধানক্ষেতের পাশে ভোর ৬টা ৩ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ট্রেনের অনেক বগি উল্টে গেছে। খবর এএফপি’র।

রেলওয়ে অপারেটর পিটি কেএআইয়ের মুখপাত্র আয়েন হানেপি জানান, নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তিনি তুরাঙ্গা ট্রেনের কর্মী ছিলেন। কিন্তু বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও লোকাল ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তুরাঙ্গা পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে বান্দুং শহরের দিকে যাচ্ছিল। আর লোকাল ট্রেনের যাত্রী ছিলেন ১৯১ জন।

জাভা পুলিশের মুখপাত্র ইব্রাহিম টম্পো জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া সকল যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় এমন পরিবহন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। ২০১৫ সালে রাজধানী জাকার্তার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর