কড়া নিরাপত্তা, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ এএম

ভারতের হিন্দু অধ্যুষিত উত্তর প্রদেশের শহর অযোধ্যায় সোমবার উদ্বোধন হচ্ছে প্রায় ২ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত রামমন্দির। এ উপলক্ষ্যে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সদস্যদের।

অযোধ্যায় ‘মহোৎসব’ ঘিরে আঁকা হয়েছে দেয়াল। স্কুল শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। নানান রঙে মিশিয়ে উৎসবমুখর পরিবেশে সেজেছে অযোধ্যা।

উদ্বোধনের আগের রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চিঠির জবাব দিতে গিয়ে ‘প্রাণপ্রতিষ্ঠা’কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

মোদী রোববার রাতে এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতির উদ্দেশে লেখেন, অযোধ্যা ধামে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ উৎসবে শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।

রামমন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। ‘প্রাণপ্রতিষ্ঠা’র আগে সন্তদের উপদেশ মেনে প্রধানমন্ত্রী ১১ দিন ধরে যে ‘ব্রতপালন’ করছেন, তার ভূয়সী প্রশংসাও করেন তিনি। রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনি ১১ দিন ধরে যা ব্রতপালন করছেন, তা শুধু পবিত্র আচারই নয়, প্রভু শ্রীরামের প্রতি আত্মত্যাগ এবং তার কাছে আত্মসমর্পণ করাও।’

চিঠিতে মহাত্মা গান্ধীর কথাও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লিখেছেন, ‘গান্ধীজিও ভগবান রামের বড় ভক্ত ছিলেন।’

অযোধ্যার ‘মহোৎসব’কে ‘ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন তিনি। রাতেই চিঠির জবাবে রাষ্ট্রপতির উদ্দেশে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন মোদী।

রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে বেলা ১২টার দিকে। তার আগে সাড়ে ১০টায় অযোধ্যায় পৌঁছবেন মোদী। অযোধ্যায় একটি জনসভা করবেন তিনি। সেখান থেকে তার যাওয়ার কথা অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রামমন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় সোমবার অন্তত আট হাজার মানুষের সমাগম হতে চলেছে। অনুষ্ঠানে আমন্ত্রিত রাজনীতি থেকে শুরু করে বলিউড, বিজ্ঞান থেকে শুরু করে শিল্পবাণিজ্য, বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন।

ভারত জুড়ে ৭০টি শহরে মোট ১৬০টি প্রেক্ষাগৃহে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখান হবে। দেশটির সাধারণ নির্বাচনের আগে আগে এই মন্দির উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই মন্দির নির্মাণে বড় অঙ্কের টাকাও দিয়েছেন অনুপম, হেমা এবং অক্ষয়। কয়েকদিন আগে মন্দিরের সিঁড়ি ধুয়ে-মুছে পরিষ্কার করে আলোচনায় আসেন জ্যাকি শ্রফ।

৩২ বছর আগে অযোধ্যার এই জায়গাতেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। বলা বাহুল্য, রামমন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রণ পাননি আমির, শাহরুখ এবং সালমান খান।

সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলবে মঙ্গলবার। সোমবার আমন্ত্রিত ছাড়া সাধারণ মানুষ মন্দিরে ঢুকতে পারবেন না। মঙ্গলবার থেকে সারাদিনে দু’বার রামমন্দিরের দরজা খোলা হবে সাধারণের জন্য।

একাত্তর/আরএ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর