ভারতীয় সেনারা ১০ মের মধ্যে মালদ্বীপ ছাড়বে: মুইজ্জু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম

মালদ্বীপের সার্বভৌমত্বের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়ে, ১০ মের মধ্যে সব ভারতীয় সেনারা মালদ্বীপ ছেড়ে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

সোমবার মালদ্বীপের সংসদে প্রথম অধিবেশনে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন মুইজ্জু। খবর বিবিসি’র।

মুইজ্জু বলেন, ১০ মার্চের মধ্যে মালদ্বীপের তিনটি বিমানঘাঁটির একটি থেকে ভারতীয় সেনারা সরে যাবেন। আর ১০ মে’র মধ্যে অন্য দুই বিমানঘাঁটি থেকেও ভারতীয় সেনারা বিদায় নেবেন।

এর আগে, ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ১০ মে’র মধ্যে সব সেনা সরানোর বিষয়ে রাজি হয়েছে ভারত। তখন অবশ্য ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, উভয় পক্ষই মানবিক ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য মালদ্বীপে ভারতীয় সেনাদের কার্যকলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করেছে।

মালদ্বীপে ভারতের ৮৭ জন সেনা মোতায়েন রয়েছেন। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন তিনি। এই প্রতিশ্রুতি দিয়েই ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত নভেম্বরে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতকে তার সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ‘চীনপন্থি’ নেতা হিসেবে পরিচিত মুইজ্জু। আর তা নিয়ে দু’দেশের সম্পর্কে চিড় ধরেছে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

২০১০ সাল থেকে একটি দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় সেনারা মালদ্বীপে রয়েছেন। মালদ্বীপের সেনাদের যুদ্ধসংক্রান্ত প্রশিক্ষণসহ দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন ভারতীয় সেনারা।

মালদ্বীপের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টকে প্রতিবছর পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দিতে হয়। সে অনুযায়ী সোমবার পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দেন মুইজ্জু।

তবে প্রধান দুই বিরোধী দল এমডিপি ও ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্টের ভাষণ বর্জন করেন। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় নিজ দেশেও বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছেন মুইজ্জু।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর