তাইওয়ানের আকাশে হলুদ রঙা আলোর খেলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

উৎসবে মেতেছে তাইওয়ান! দেশটির আকাশ জুড়ে এখন শুধু হলুদ রঙের আলোর খেলা। শত শত উজ্জ্বল ফানুসে ছেয়ে গেছে তাইওয়ানের নিউ তাইপের পাহাড়ি অঞ্চলের আকাশ। জ্বলন্ত এই ফানুসগুলো ড্রাগনের চন্দ্র বছর উৎসব উপলক্ষ্যে স্থানীয়দের জন্য শুভেচ্ছা বার্তা বহন করে।

চন্দ্রবর্ষ অনুযায়ী চীন, তাইওয়ানসহ এশীয়ার কয়েকটি দেশে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয় নববর্ষ বা লুনার নিউ ইয়ার। প্রতিবছর ফেব্রুয়ারির ১৭ তারিখে নতুন বছরকে বরণ করে তাইওয়ানের মানুষ। ঐতিহাসিক এই উৎসব ঘিরে রাজধানী তাইপে বেড়েছে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের ভীড়।

তেমনই এক দর্শনার্থী বললেন, আগের বছরগুলিতে মহামারির কারণে আমি এখানে আসা নিয়ে অনেক ভয়ে ছিলাম, তাই আমি ফানুসে লিখেছিলাম আমার পরিবার সুস্থ এবং নিরাপদে থাকে। তাই আশা করছি নতুন বছরে তারা সুস্থ থাকবেন। সবার জন্য আনন্দময় হবে পুরো বছর।

তাইওয়ানে নববর্ষ উপলক্ষ্যে থাকে সরকারি ছুটি। তাই এই দিনে তাইপের বাসিন্দারা আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে একত্রিত হয়ে উপভোগ করেন আনন্দ। তাদেরই একজন বলেন, আমি আকাশ ফানুসের গায়ে লিখেছি, নিজেকে আরও সাহসী ও আত্নবিশ্বাসী হতে হবে। যাতে আমার নতুন চাকরিতে ভালভাবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফানুসের গায়ে পরিবার ও বন্ধুবান্ধবদের উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা লিখে দেন। স্বজন বা প্রিয়জনের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনাসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মতো বানীও লেখা থাকে এসব ফানুসে। এবারের ফানুসগুলোতে চীনা আগ্রাসন থেকে মুক্তির কথাও লিখেছেন অনেকে।

তাদেরই একজন বলেন, অনুষ্ঠানে আমি ফানুসের গায়ে ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি তাইওয়ানের জন্য আশা প্রকাশ করেছি। তাই চাই তাইওয়ান প্রণালীর দুই পক্ষের ভবিষ্যত যেন শান্তিপূর্ণ ভাবে উন্নত হয় এবং সামরিক শক্তির কোনো ব্যবহার যেন সেখানে না করা হয়।

এ বছর জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে তাইওয়ানে ২৬ তম নববর্ষ উদযাপান করা হয়েছে। দৃষ্টিনন্দন এই উৎসব আয়োজন উপভোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও মানুষ।

 

একাত্তর/জো
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
তাইওয়ানের সুউচ্চ আকাশচুম্বী ভবন 'তাইপেই ১০১' কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। ক্যালিফোর্নিয়ার গ্রানাইট পাহাড় 'এল...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর