সুরক্ষা ও দড়ি ছাড়াই আকাশচুম্বী ভবনে উঠলেন মার্কিন যুবক

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

তাইওয়ানের সুউচ্চ আকাশচুম্বী ভবন 'তাইপেই ১০১' কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। ক্যালিফোর্নিয়ার গ্রানাইট পাহাড় 'এল ক্যাপিটান' জয় করে আগেই বিশ্বজয় করেছিলেন তিনি। এবার এশিয়ার অন্যতম উচ্চতম ভবন তাইওয়ানের 'তাইপেই ১০১' কোনো ধরনের দড়ি, হারনেস বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে নতুন ইতিহাস গড়লেন আমেরিকান পর্বতারোহী অ্যালেক্স হনল্ড।

৫০৮ মিটার (১,৬৬৭ ফুট) উঁচু ইস্পাত, কাঁচ ও কংক্রিটের তৈরি এই ভবনটি দেখতে অনেকটা বাঁশের কঞ্চির মতো। শনিবার বৃষ্টির কারণে আরোহণ পিছিয়ে গেলেও রোববার আবহাওয়া অনুকূলে আসায় নিজের মিশন শুরু করেন হনল্ড। পুরো আরোহণটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হয়। তবে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে তা যেন সরাসরি প্রচার না হয়, সেজন্য ফিডে সামান্য সময়ের বিলম্ব রাখা হয়েছিল।

অ্যালেক্স হনল্ড মাত্র ১ ঘণ্টা ৩১ মিনিটে ভবনের শীর্ষে পৌঁছান। এর আগে ফরাসি পর্বতারোহী অ্যালাইন রবার্ট (যিনি 'স্পাইডারম্যান' নামে পরিচিত) এই ভবনটি আরোহণ করতে চার ঘণ্টা সময় নেন। উল্লেখ্য, রবার্ট আরোহণের সময় দড়ি ও হারনেস ব্যবহার করেছিলেন, যা হনল্ডের কৃতিত্বকে আরও অনন্য করে তুলেছে। চূড়ায় উঠে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে হনল্ড শুধু একটি শব্দ ব্যবহার করেন- দারুণ!

যখন হনল্ড ৮৯তম তলায় পৌঁছান, তখন ভেতরের পর্যটকরা জানালার একদম কাছে তাঁকে দেখতে পান। ভক্তরা উল্লাস প্রকাশ করলেও হনল্ড ছিলেন লক্ষ্যস্থির ও অবিচল। 
ভবনের শীর্ষে হনল্ডকে স্বাগত জানান তাঁর স্ত্রী। আরোহণের সময় প্রচণ্ড বাতাস ও গরম নিয়ে তিনি উদ্বিগ্ন থাকলেও হনল্ড সফলভাবে শেষ করেন তাঁর যাত্রা।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট শিয়াও বি-খিম সামাজিক মাধ্যম এক্সে হনল্ডকে অভিনন্দন জানিয়ে লেখেন, আমি স্বীকার করছি, দৃশ্যটি দেখার সময় আমিও হয়তো অসুস্থ বোধ করতাম, এটি সরাসরি দেখা অসম্ভব।

অ্যালেক্স হনল্ড তাঁর ক্যারিয়ারে অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন। ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ৩,০০০ ফুট উঁচু 'এল ক্যাপিটান' চূড়ায় তাঁর আরোহণের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র 'ফ্রি সোলো' বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জয় করেছে।

একাত্তর/এসি
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
তাইওয়ানের রাজধানী তাইপেইতে এক ভয়াবহ ছুরি হামলার ঘটনায় কমপক্ষে তিন জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্যস্ততম অফিস ছুটির সময়ে এই হামলার ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর