ছত্তিশগড়ে সংঘর্ষ, শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৯ জন মাওবাদী নিহত হয়েছে, যাদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা শঙ্কর রাও ছিলেন। শঙ্কর রাওয়ের মাথার দাম ছিলো ২৫ লাখ রুপি।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কাঙ্কের জেলায় এ সংঘর্ষ হয়। মাওবাদীদের সঙ্গে লড়াই হয় ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিএসএফের যৌথ বাহিনীর মধ্যে।

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতস কর্মকর্তা আইকে এলেসেলার বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন তিন নিরাপত্তারক্ষী। ঘটনাস্থল থেকে অসংখ্য একে-৪৭, তিনটি লাইট মেশিন গানসহ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বলে আনন্দবাজার জানিয়েছে।

আগামী ১৯ এপ্রিলে ভারতে লোকসভা ভোট। বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, ভোটের নিরাপত্তায় জেলায় নিরাপত্তার জন্য ৬০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতির ভেতর ছত্তিশগড়ে এ সংঘর্ষ হয়েছে ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর অভিযান শুরু হয়। ২০০৮ সালে ছত্তিশগড়ে মাওবাদীদের দমনের জন্য গঠন করা হয়েছিল ডিআরজি।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ছোটেবেটিয়া থানার কালপার জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি এবং বিএসএফ। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি আসে। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তারক্ষীরাও। আহত তিন নিরাপত্তারক্ষীর দুই জন বিএসএফের। তাদের অবস্থা স্থিতিশীল। আহত তৃতীয়জন ডিআরজি’র। তার অবস্থা গুরুতর। তাদের তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত মাসেও ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হন। নিহত হন এক নিরাপত্তারক্ষীও। ঘটনাস্থল থেকে বিস্ফোরক, বন্দুক উদ্ধার করে পুলিশ। সে বার বিএসএফের সঙ্গে অভিযানে চালিয়েছিল ডিআরজি এবং বস্তার ফাইটার। দুটি বাহিনীই ছত্তিশগড় পুলিশের শাখা।

গতবছর নভেম্বরেও রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছিলো।

কেএসএইচ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর