তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের সংঘর্ষ ও হাতাহাতি

আপডেট : ১৮ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

তাইওয়ানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়েছেন এমপিরা। শুক্রবার সংস্কার প্রস্তাবটি নিয়ে বিতর্ক শুরুর পরই সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, এমপিরা একে অপরের ওপর লাফিয়ে পড়ছেন এবং কিল-ঘুসি মারছেন। ধস্তাধস্তি, কিল-ঘুষি ও চিৎকার শুরু হয় অধিবেশন কক্ষেই। স্পিকারের আসনের পাশেই এমন কাণ্ড দেখা যায়। খবর রয়টার্স’র।

নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পরে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

আর পার্লামেন্টে প্রধান বিরোধীদল কুমিংতানের আসন সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি।

এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার মাত্র দিন কয়েক আগে এমন ঘটনা ঘটলো। জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার কথা রয়েছে।

 

একাত্তর/জো
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
তাইওয়ানের সুউচ্চ আকাশচুম্বী ভবন 'তাইপেই ১০১' কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। ক্যালিফোর্নিয়ার গ্রানাইট পাহাড় 'এল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর