দেড় লাখ ভোটে বারাণসীতে জিতেলনে মোদি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:২৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় দেড় লাখ ভোটে জয় পেয়েছেন বারাণসী কেন্দ্র থেকে। তৃতীয়বারের মতো এই আসন থেকে জয় পেলেন তিনি।

কংগ্রেসের অজয় রাইকে হারিয়েছেন তিনি। এই আসনে তৃতীয় স্থানে আছেন বহুজন সমাজ পার্টির আতাহের জামাল লারি।

আসনটিতে থেকে নরেন্দ্র মেদি পেয়েছেন ছয় লাখ ১১ হাজার ৪৩৯ ভোট। আর কংগ্রেসের অজয় রাই পেয়েছেন চার লাখ ৫৯ হাজার ৮৪ ভোট।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯১ আসনে এগিয়ে থাকলেও ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ পদ্ম শিবিরে ভালোই ধস নামিয়েছে।

ভোট গণনা ইঙ্গিত দিয়েছে, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না।

কেন্দ্রে সরকার গড়ার জন্য মোদিকে নির্ভর করতে হবে জোট এনডিএ-র দুই শরিক, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডিইউ এর ওপর।

১০ লাখ ভোট পেয়ে জয়ী অমিত শাহ

এদিকে, বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে সাত লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট।

কেএসএইচ
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর