সেই অযোধ্যায় ধরা বিজেপি

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:০৮ পিএম

উত্তরপ্রদেশের যে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে ভারতজুড়ে বিভেদ সৃষ্টি করে বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল, সেই আসনেই ভরাডুবি ঘটতে যাচ্ছে এনডিএ জোটের প্রার্থীর। 

ভারতের লোকসভা নির্বাচনে অযোধ্যা পড়েছে ফৈজাবাদ আসনের মধ্যে। আসনটিতে কংগ্রেস নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপির লাল্লু সিং। 

বিজেপি ক্ষমতায় আসার পর ফৈজাবাদ জেলার নামও পাল্টে ফেলা হয়। ২০১৮ সালে নতুন করে জেলার নাম হয় অযোধ্যা। তবে লোকসভার আসনটিকে ফৈজাবাদ নামেই থেকে যায়। 

চলতি বছরেরই জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। সেখানেই বিজেপি পিছিয়ে থাকার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৯ সালে রাম মন্দির ইস্যু ছিল বিজেপির। অযোধ্যায় রাম মন্দির তৈরির আশ্বাস দিয়েছিল পদ্মশিবির। সেই আশ্বাস রেখেই ২০২৪ সালের জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হয়।

বিজেপি সারা ভারতেই এই ইস্যু নিয়ে প্রবল প্রচার করেছে। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার রাম মন্দির প্রসঙ্গ তুলে এনেছেন খোদ নরেন্দ্র মোদি। 

ভারতের নির্বাচনে অন্যতম জনপ্রিয় কথা হলো-উত্তরপ্রদেশ যার দখলে, দিল্লির মসনদ সেই দলের। হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানে নামিয়ে গত দুইবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিলো উত্তরপ্রদেশ। কিন্তু এবার দিন পাল্টেছে। উত্তরপ্রদেশেই বিজেপি জনপ্রিয়তায় নেমেছে ধস। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের হিসাবে, রাজ্যের ৮০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে ৩৯টিতে। একটিতে এগিয়ে আলএলডি।    

অথচ গত দুই নির্বাচনে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৩টিতে জিতেছিল এনডিএ জোট, বিজেপি সেবার একাই পেয়েছিল ৭১ আসন। ২০১৯ সালের নির্বাচনেও এনডিএ ৬৩ আসন পায়, বিজেপি পায় ৬১টি।  

ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশ দখলের ইঙ্গিত স্পষ্ট। যা ঘিরে পদ্ম শিবিরেও চরম হতাশা ছড়িয়ে পড়েছে। 

আরবি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর