গুপ্তচরবৃত্তির দায়ে আট তাইপে সেনাকে জেল সাজা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:৫০ পিএম

তাইওয়ানের রাজধানী তাইপের এক আদালত অর্থের বিনিময়ে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে দেশটির সেনাবাহিনীর আট সদস্যকে কারাদণ্ড দিয়েছে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য সাবেক সেনা কর্মকর্তারা একটি নেটওয়ার্কের মাধ্যমে চাকুরিরত এসব সেনা সদস্যদের প্রায় ২২ হাজার ডলার করে ঘুষ দিয়েছিলো।

তাইপের আদালত থেকে জানানো হয়েছে, চীনা গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার মূল হোতাকে সর্বোচ্চ ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যান্যদের মধ্যে এক ল্যাফটেনেন্ট কর্ণেল পর্যায়ের এক কর্মকর্তা ৯ বছরেরর কারাদণ্ড দেয়া হয়েছে। খবর বিবিসি।

আদালত প্রমাণ পেয়েছে, এই কর্ণেল একটি হেলিকপ্টার নিয়ে চীনে পালিয়ে যাবার পরিকল্পনা করছিলেন। এছাড়া আরেক সেনা কর্মকর্তা যুদ্ধ পরিস্থিতিতে চীনের কাছে আত্মসমর্পণের বিষয়ে একটি নির্দেশনামূলক ভিডিও রেকর্ড করার অপরাধে একই মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

চীন স্ব-শাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে, যা শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণে থাকবে এবং দ্বীপটি দখলে শক্তি প্রয়োগের বিষয়টি অস্বীকার করেনি। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে দুই পক্ষ একে অপরের উপর গুপ্তচরবৃত্তি করে আসছে।

গত বছর গুপ্তচরবৃত্তির জন্য মোট দশজনকে অভিযুক্ত করা হয়েছিলো এবং বৃহস্পতিবার আটজনকে সাজা দেয়া হয়। আদালত একজনকে বেকসুর খালাস দিয়েছে, আর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা পলাতক আছে।  রয়েছেন। আদালত বলেছে, আসামিদের অর্থের দ্বারা প্রলুব্ধ করা হয়েছিলো।

তাইপের আদালত বলেছে, অপরাধী সেনাদের কর্মকাণ্ড দেশের প্রতি অনুগত থাকার, দেশ ও জনগণকে রক্ষা করার তাদের সরকারি দায়িত্ব লঙ্ঘন করেছে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা এবং তাইওয়ান জনগণের মঙ্গলকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলেছে। এজন্যই তাদেরকে কঠোর সাজা দেয়া হয়েছে।

তাইওয়ান সম্প্রতি বেইজিংয়ের ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির প্রচেষ্টাকে প্রতিহতের চেষ্টা করছে। বৃহস্পতিবারের সাজাটি বেশ কয়েকটি মামলার সবশেষ ঘটনা। গত মাসে নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এক সার্জেন্ট  চীনের কাছে গোপন প্রতিরক্ষা তথ্য ফটোগ্রাফ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তাইপে তাদের দ্বীপের চারপাশে চীনের যুদ্ধবিমান ওড়ানোয় উদ্বেগ জানিয়ে আসছে। শুক্রবার, তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই বলেছেন, দ্বীপের জনগণকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে। তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জে চীনের হামলার ৬৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা কথা বলেন।

 

এআরএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর