জনপ্রিয়তা কমছে মোদীর, বাড়ছে রাহুলের

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৪৬ এএম

চলতি বছর ভারতে লোকসভা ভোটের পর দেশটির রাজনৈতিক চিত্র কিছুটা বদলেছে। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ভাটা পড়েছে ‘মোদী কারিশমাতে’।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র ‘মুড অব দ্য নেশন’ শীর্ষক জরিপে এমনটা দাবি করা হয়েছে।

জরিপের ফলাফল বলছে, ভারতের ৫০ শতাংশেরও বেশি ভোটদাতা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম মোদীর ক্ষেত্রে এমনটা হলো। অন্যদিকে ভারতের পার্লামেন্টের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করা হয়েছে ওই জরিপে।

জরিপ বলছে, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে। তবে তারা জিততে পারে ২৪৪টি আসনে। অন্য দিকে, কংগ্রেস পেতে পারে ১০৬টি আসন।

গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরে এই প্রথম ওই জরিপ করা হলো। গত ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নেওয়া হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত। এর মধ্যে সি ভোটার সরাসরি ৪০ হাজার ৫৯১ জনের মত নিয়েছে। অন্য ভোটাররা অনলাইনে তাদের মত জানিয়েছেন। ওই মতামত জরিপের ফল বলছে, ৪৯ শতাংশ ভোটারের ‘পছন্দের নেতা’ মোদী। রাহুলকে পছন্দ করেন ৩২ শতাংশ ভোটার। । আট শতাংশের সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

ভারতের ৫৪৩টি লোকসভা ভোটের সব কটিতেই জনমত সংগ্রহ করা হয়েছিলো ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায়। লোকসভা ভোটের আগের তুলনায় মোদীর প্রতি সমর্থন প্রায় সাড়ে সাত শতাংশ কমেছে বলে জানানো হয়েছে তাতে। অন্যদিকে, রাহুলের প্রতি সমর্থন বেড়েছে প্রায় ১১ শতাংশ।

ওই মতামত সমীক্ষায় মোদী আমলে সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের’ অভিযোগ মেনে নিয়েছেন ৪৬ শতাংশ ভোটদাতা। মাত্র ৩৮ শতাংশ ভোটদাতা মনে করেন কেন্দ্রীয় এজেন্সিগুলির এমন অপব্যবহার আগেও হয়েছিলো।

কেএসএইচ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর