৭৫ বছরের সর্বোচ্চ প্রলয়ংকরী ঝড়ের কবলে সাংহাই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী টাইফুন ‘বেবিনকা’। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাংহাইয়ের পূর্ব লিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়ে বলে জানিয়েছে চীনের আবহাওয়া দপ্তর।

বিগত ১৯৪৯ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে। চীনা গণমাধ্যম জানিয়েছে, ওই বছর টাইফুন ‘গ্লোরিয়া’ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল। ব্রিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের দুই প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। রাজ্যের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। 

সাংহাইয়ে শক্তিশালী ঝড় বেবিনকা আঘাত হানার আগে আকাশে গোলাপি মেঘ। ছবি: এপি।

এছাড়াও মহাসড়কগুলোতে যান চলাচলও স্থগিত করা হয়েছে। সাংহাইয়ের ২৫ মিলিয়ন বাসিন্দাকে ঝড় আসার আগে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের ভেতরের রাস্তায় সর্বোচ্চ গতিবিধি সীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে।

ঝড়ের পর বেশ কয়েকটি এলাকার গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। বিলবোর্ডগুলো ঝড়ে উড়ে গেছে। সাংহাইয়ের বিনোদন কেন্দ্রগুলো যেমন: সাংহাই ডিজনি রিসোর্ট, জিনজিয়াং অ্যামিউজমেন্ট পার্ক এবং সাংহাই ওয়াইল্ড অ্যান্ড পার্ক, সাময়িকভাবে বন্ধ রয়েছে। অনেক ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে।

টাইফুন বেবিনকা এরই মধ্যে জাপান ও ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় অংশ অতিক্রম করেছে। এটি এখন উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং জিয়াংসু, ঝেজিয়াং ও আনহুই প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস।

এই মাসেই চীনের দক্ষিণের হাইনান দ্বীপে আঘাত হানে আরেকটি টাইফুন ইয়াগি। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া মারাত্মক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভিয়েতনাম এবং মিয়ানমারে শত শত মানুষ মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

 

একাত্তর/জো
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর