মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

মিয়ানমারে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত বন্যায় ৭৪ জন মারা গেছেন এবং আরও ৮৯ জন নিখোঁজ রয়েছেন বলে রোববার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে। খবর এএফপি’র।

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এ চারটি দেশের সরকারি হিসাবে, ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত ও এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকারের অগ্নিনির্বাপণ সংস্থা মৃতের সংখ্যা ৩৩ বলে জানায়। এরপর বন্যা দেশটিতে আরও ব্যাপক আকার ধারণ করেছে। দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, ৬৫ হাজারের বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। দেশটিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন গঠিত প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো লড়াই শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জান্তা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াইয়ের কারণে এমনিতেই গুরুতর অর্থনৈতিক সংকটে ভুগছে মিয়ানমার। এ অবস্থায় ঝড়–বন্যা–ভূমিধ্বস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর