জাপানে অতিবৃষ্টির বন্যা ও ভূমিধ্বসে নিহত ছয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলের ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শনিবার থেকে শুরু হয়ে এ আকস্মিক বন্যা সোমবার বিকেল পর্যন্ত স্থায়ী হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার সেপ্টেম্বরের স্বাভাবিকের দ্বিগুণ বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছে ওয়াজিমা ও সুজু নগরবাসী। কয়েক ডজন নদীর পানি দুই তীরে উপচে পড়েছে। ফলে পার্শ্ববর্তী অসংখ্য রাস্তা পানিতে ডুবে গেছে।

ওয়াজিমা শহরে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত একটি সুড়ঙ্গের কাছ থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিহতদের মধ্যে দুইজন বৃদ্ধ ও একজন বৃদ্ধা ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। পরদিন একে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

চলতি বছরের প্রথমদিনে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় জাপান। সেই দুর্যোগে ঘরবাড়ি হারানো মানুষকে অস্থায়ী আবাসন গড়ে দেওয়া হয়েছিল। বন্যায় সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রচারমাধ্যম এনএইচকে’র এক ফুটেজে দেখা যায়, ওয়াজিমার একটি সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সোমবার প্রায় চার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

ইশিকাওয়ার ওয়াজিমা, সুজু, নোতোসহ চার শহরের ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইশিকাওয়ার উত্তরে অবস্থিত নিইগাতা ও ইয়ামাগাতা প্রিফেকচারের ১৬ হাজার বাসিন্দাকেও সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর